ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রাষ্ট্রপতি

আমাকে জাতীয় ঈদগাহে যেতে দেয়নি ইউনূস সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:২৪ পিএম

আমাকে জাতীয় ঈদগাহে যেতে দেয়নি ইউনূস সরকার

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে অংশ নিতে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তাকে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে বাধা দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন। মঙ্গলবার সাক্ষাৎকারটির শেষ অংশ প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমাকে যেন এই প্রাসাদে (বঙ্গভবন) গৃহবন্দি করে রাখা হয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে রাষ্ট্রপতিদের জাতীয় ঈদগাহে নামাজ পড়ার যে রেওয়াজ চলে আসছে, ড. ইউনূসের সরকার তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। নিরাপত্তা বিভাগের মাধ্যমে আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, যেন আমি ঈদগাহে না যাই।

বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী বঙ্গভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হলেও প্রধান উপদেষ্টা তাতে অংশ নেননি। আগে সরকারপ্রধানরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে আসতেন উল্লেখ করে তিনি জানান, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা না হলেও ন্যূনতম সৌজন্যবোধের বিষয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চলতি মাসে বিএনপি সরকার গঠন করায় ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদায় ঘটেছে। গত দেড় বছর সাংবিধানিক দায়িত্বে থাকলেও পর্দার আড়ালে এক প্রকার নিপীড়িত অবস্থায় ছিলেন বলে রাষ্ট্রপতি তাঁর সাক্ষাৎকারে ইঙ্গিত দেন। নির্বাচিত সরকার আসার পর যেন এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাষ্ট্রপ্রধান।

জেএইচআর

Link copied!