ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫৭ পিএম

প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত আইজিপি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। র‍্যাঙ্ক ব্যাজ পরানোর মধ্য দিয়ে নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা পূর্ণতা পেল।

এর আগে, বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। সেখানে পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান জানায়।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই কর্মকর্তা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং দাপ্তরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!