ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সামনে দীর্ঘ ছুটির সুযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৪৮ পিএম

ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সামনে দীর্ঘ ছুটির সুযোগ

২০২৬ সালের ঈদুল ফিতরকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের সামনে টানা দীর্ঘ ছুটির এক বড় সুযোগ তৈরি হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ বা ২২ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। এবারের ঈদের ছুটির সাথে শবে কদর ও স্বাধীনতা দিবসের ছুটি মিলে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যদি রমজান ২৯ দিনে শেষ হয়, তবে ২১ মার্চ ঈদ হবে। আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ২২ মার্চ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত আছে।

এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) একটি মাত্র কর্মদিবস। যদি কোনো চাকরিজীবী ১৮ মার্চ ছুটি নিতে পারেন, তবে শবে কদর থেকেই তাঁর টানা ছুটির আমেজ শুরু হয়ে যাবে।

ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এর পরপরই ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ নৈমিত্তিক ছুটি নিলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের বিশাল ছুটি কাটানো সম্ভব হবে।

প্রতি বছর ঈদের সময় রাজধানী ছাড়ার চাপে পরিবহন ব্যবস্থায় যে ভোগান্তি তৈরি হয়, এমন দীর্ঘ ছুটির ফলে সেই চাপ কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ছুটি বাধ্যতামূলক নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষই তাদের ছুটির বিষয়টি নির্ধারণ করবে বলে জানা গেছে।

Link copied!