ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যের ৭ দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে নিন্দা জানাল বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৮:০৭ পিএম

মধ্যপ্রাচ্যের ৭ দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে নিন্দা জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে সাতটি দেশের নামোল্লেখ করা হলেও সে তালিকায় নেই ইরান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে।

উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ; যার মধ্যে রয়েছে, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, যত দ্রুত সম্ভব শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই ফিরিয়ে আনা হবে।

এএন

Link copied!