ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ

জি কে গউছ ও রকিবুল ইসলাম বকুলসহ হুইপ হলেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৬:৩৭ পিএম

জি কে গউছ ও রকিবুল ইসলাম বকুলসহ হুইপ হলেন যারা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন হুইপ নিয়োগের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে আজ সোমবার, ২ মার্চ ২০২৬ এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৩(১) এ প্রদত্ত ক্ষমতা বলে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।

নবনিযুক্ত ৬ জন হুইপ এবং তাঁদের নির্বাচনী এলাকার তথ্য নিচে তুলে ধরা হলো। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজাম) এই পদে নিয়োগ পেয়েছেন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণ করা হয়েছে। তালিকায় নবনিযুক্ত ৬ জন হুইপ ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নামও অনুলিপিতে অন্তর্ভুক্ত রয়েছে।

অনুলিপি প্রেরিত উল্লেখযোগ্য দপ্তরগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রাষ্ট্রপতির সচিব, সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস। ত্রয়োদশ সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!