ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৭:৫০ পিএম

পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন

মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী নিজেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তাঁদের সঙ্গে আলাপকালে বিদেশের মাটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ফোনালাপকালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিরা সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের কোনো প্রকার শঙ্কা বা ঝুঁকির কারণ নেই বলেও তাঁরা পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

বৈঠক শেষে ড. খলিলুর রহমান বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সবসময় সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

জেএইচআর

Link copied!