ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ১২:১৭ পিএম

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহণ সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ থেকে ঈদের ছুটি শুরু করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার পাঠানো এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড়কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহণ সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এত বেশী মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব । এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। 

তিনি আরও বলেন, এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়িয়ে দিলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। 

এএন

Link copied!