ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে থাকবেন ৪ প্রতিনিধি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৭:০১ পিএম

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে থাকবেন ৪ প্রতিনিধি

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বিদায় ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার রাষ্ট্রাচার সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বা দেশে ফিরলে বিমানবন্দরে কেবল চারজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা হলেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ অগাস্ট জারি করা রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা বাতিল করে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।

বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত আগের নির্দেশাবলিতে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান বিদেশ সফরে গেলে বিমানবন্দরে উপস্থিত থাকার তালিকা ছিল তুলনামূলকভাবে বড়।

সেই তালিকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী চিফ হুইপ, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

এ ছাড়া প্রয়োজনে আরও কিছু সরকারি কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য তালিকায় রাখা হয়েছিল। নতুন নির্দেশনায় এই দীর্ঘ তালিকা বাদ দিয়ে রাষ্ট্রাচারকে সংক্ষিপ্ত করা হয়েছে।

এএন

Link copied!