ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যেভাবে গ্রেপ্তার হলো হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ১০:১০ পিএম

যেভাবে গ্রেপ্তার হলো হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। 

রোববার ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন।

পশ্চিমবঙ্গ এসটিএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দেশটির বিভিন্ন স্থানে আত্মগোপন করার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে ফয়সাল করিম মাসুদকে প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করা হয় এবং তাকে ধরিয়ে দিতে বর্তমান সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

এর আগে তদন্তের স্বার্থে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এবং তার পরিবারের সদস্যদের মোট ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। হাদি হত্যার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

জেএইচআর

Link copied!