ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইনকিলাব মঞ্চ

প্রধান আসামি গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী এখনও গ্রেপ্তার হয়নি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৬:৫৮ পিএম

প্রধান আসামি গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী এখনও গ্রেপ্তার হয়নি

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হলেও, মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া হাদি হত্যার বিচার নিয়ে বর্তমান প্রশাসনের প্রতি আস্থা নেই জানিয়ে এ বিষয়ে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তেরও দাবি জানায় সংগঠনটি।

সোমবার বিকেলে শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন।

হাদি হত্যার বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এ হত্যার বিচার চেয়ে জাতিসংঘের কাছে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। তাই নিরপেক্ষতার স্বার্থে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও জনগণকে অবহিত করার দাবি জানান তিনি।
 
এছাড়া সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি তৈরির কারণে বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা নেই জানিয়ে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

এএন

Link copied!