ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কবে চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল, জানালেন বিমান প্রতিমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৪:১৫ পিএম

কবে চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল, জানালেন বিমান প্রতিমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল ছয় থেকে নয় মাসের মধ্যে চালু হবে।’

টার্মিনালটি কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্দিষ্ট কোনো তারিখ এখনই বলা সম্ভব নয়। আলাপ-আলোচনা ও কারিগরি যাচাই শেষে দ্রুত চালুর প্রক্রিয়া চলছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত এই টার্মিনাল চালুর নির্দেশ দেন। সে সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন দ্রুত থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন।

তিনি বলেন, চীন কক্সবাজারকে আরও মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করতে চায়। আমরা প্রস্তাব পেলে সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেব।’

এ ছাড়া চীন থেকে বাংলাদেশে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেইজিং ও গুয়াংজুতে আরও তিনটি ফ্লাইট বৃদ্ধির আলোচনা হয়েছে। বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের পর্যটন ও বিমান খাতে বিনিয়োগ নিয়ে দীর্ঘ বিরতির পর ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এএন

Link copied!