ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর হাফিজ উদ্দিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১১:৪৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করা হলে সংসদ সদস্যদের সমর্থনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হিসেবে নির্বাচিত হন। 

এর আগে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রস্তাবে জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন অস্থায়ীভাবে অধিবেশনের সভাপতিত্ব করেন এবং স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন।

স্পিকার নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করবেন। শপথ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে নতুন এই সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এএন

Link copied!