ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কার্ড

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০৫:২১ পিএম

লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কার্ড
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রী চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটি জানিয়েছে, ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচ দিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটে আসা যাত্রীবাহী নৌযানেও কোনো ধরনের মালামাল পরিবহন করা যাবে না।

এছাড়া আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্যপণ্য, পচনশীল সামগ্রী, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি ফেরিতে পারাপার করা যাবে না।

নৌপথে যাত্রী চলাচল সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে বা সেবাসংক্রান্ত তথ্যের জন্য বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এএন

Link copied!