ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তা বিশ্বজুড়ে স্বীকৃত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৭:১৬ পিএম

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তা বিশ্বজুড়ে স্বীকৃত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অনন্য ও অবিসংবাদিত। ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন। তাঁর এই ঘোষণার মাধ্যমেই যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেটি দালিলিকভাবে প্রমাণিত।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে এবং স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। তারা সবকিছুকে কেবল একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং অন্যদের অবদানের স্বীকৃতি দিতে কার্পণ্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবার সঠিক অবদানের স্বীকৃতি দিতে চায় এবং কারও সম্মান কেড়ে নিতে আগ্রহী নয়।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র এখনও পুরোপুরি নতুন করে বিনির্মিত হয়নি। ২৪-এর অভ্যুত্থান দেশকে স্বৈরাচারমুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন সবার সম্মিলিত কাজ হলো একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা।

জেএইচআর

Link copied!