ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ববি হাজ্জাজ

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৬:৫২ পিএম

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, তামাকমুক্ত তরুণ সমাজ গড়তে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরি। তামাক নিয়ন্ত্রণে তরুণদের এই দাবি সংসদে গুরুত্বের সাথে তুলে ধরা হবে। 

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে করে তামাকপণ্য শিশু-কিশোরদের নাগালের বাইরে চলে যায়।

পাশাপাশি, স্কুল-কলেজের ১০০ গজের ভিতরে যাতে কেউ তামাকপণ্য বিক্রি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।  

এম জি

Link copied!