ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রেলপথমন্ত্রী 

ভারত থেকে আসা ২০০ ব্রডগেজ কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০১:২৩ পিএম

ভারত থেকে আসা ২০০ ব্রডগেজ কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে

ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ কোচ খুব শিগগিরই বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এই তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

মন্ত্রী জানান, ইউরোপীয় বিনিয়োগ সংস্থা ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর অর্থায়নে ভারত থেকে এসব কোচ আনার কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, নতুন কোচগুলো যুক্ত হওয়ার পর সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নতুন ট্রেন চালু ও রুট নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ রেলওয়ে।

এম জি

Link copied!