ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৭:৫৮ পিএম

সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল

বাংলাদেশের জাতীয় সংসদের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করেছেন অস্ট্রেলিয়া থেকে আগত ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল।

অস্ট্রেলিয়ান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসে এবং তারা সংসদের অধিবেশন প্রত্যক্ষ করে।

বৃহস্পতিবার বিকেলের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম সংসদ সদস্যদের প্রতিনিধি দলের উপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন এবং সংসদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক স্বাগত জানান।

এ সময় স্পিকার বলেন, আমি আনন্দের সঙ্গে সংসদকে জানাচ্ছি যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল, অস্ট্রেলিয়ান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বে, আজকের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করছেন।

ঘোষণার পর সংসদ সদস্যরা করতালির মাধ্যমে অতিথি প্রতিনিধি দলকে স্বাগত জানান।

প্রতিনিধি দল অধিবেশন পর্যবেক্ষণের সময় সংসদে আইন প্রণয়ন কার্যক্রম অব্যাহত থাকে এবং একাধিক বিল নিয়ে আলোচনা ও পাস করা হয়।

এম জি

Link copied!