ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪৩ পিএম

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ প্রসারের মাধ্যমে মানবসম্পদের বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। উপদেষ্টা মাহদী আমিন মালয়েশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো এবং সেখানে তাদের নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা প্রকল্প এবং অ্যাকাডেমিক বিনিময় কর্মসূচি চালুর প্রস্তাব দেন।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির এই প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বিদ্যমান ও ভবিষ্যৎ শিক্ষা কর্মসূচির আওতায় বাংলাদেশিদের জন্য বৃত্তির বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন। বর্তমানে মালয়েশিয়ায় ১১ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন উল্লেখ করে উভয় পক্ষই তাঁদের অবদানের প্রশংসা করে। এছাড়া বৈঠকে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ পদ্ধতি এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম তৈরির বিষয়েও আলোচনা হয়।

এই সফরে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার তাঁরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটির মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। মালয়েশিয়া সরকার বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ম্যান্ডেটকে স্বীকৃতি দিয়ে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বৈঠক শেষে উভয় দেশ একটি সুসংগঠিত বৃত্তি কাঠামো তৈরি এবং দীর্ঘমেয়াদি শিক্ষাগত ও সামাজিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি টেকসই জ্ঞানভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং উপদেষ্টা মাহদী আমিনের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি গত বুধবার মালয়েশিয়া সফরে যান।

জেএইচআর

Link copied!