ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০২:৫০ পিএম

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

আব্দুর গফুর বলেন, দুই দিনের সফরে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে নামেন আসাদুল হাবিব দুলু। তিনি সেখানে রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময়ে হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, চিকিৎসক ও নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে বেলা ১২টা ১০ মিনিটে বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেনি। পরে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে, সৈয়দপুর পৌঁছালে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে বলে জানান এ বিএনপি নেতা।

এম জি

Link copied!