ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৯:২২ এএম

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ।

মঙ্গলবার সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করে সকাল ১০টার মধ্যে টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শুরুতেই তিনি শ্রদ্ধা জানাবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে।

এরপর দিনের মূল আয়োজন সকাল সাড়ে ১০টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বহুল আলোচিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এটি প্রাথমিকভাবে প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে শুরু হলেও ভবিষ্যতে দেশব্যাপী বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। একই মঞ্চে কৃষকদের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধনের মধ্য দিয়ে সফরের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এই সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রস্তুতি তদারকিতে টাঙ্গাইলে অবস্থান করছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।

‘কৃষক কার্ড’ উদ্যোগটি কৃষকদের আর্থিক সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন সেবার আওতায় আনার একটি নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফলে এই কর্মসূচি কৃষকদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এএন

Link copied!