ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‘কৃষক কার্ড’ বিতরণ করতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১১:২০ এএম

‘কৃষক কার্ড’ বিতরণ করতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য নতুন সহায়তা কাঠামো গড়ে তুলতে বহুল আলোচিত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানী ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সরাসরি কর্মসূচির মূল ভেন্যুর দিকে রওনা হবেন।

সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশব্যাপী প্রি-পাইলটিং পর্যায়ের ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। একই মঞ্চে কৃষকদের নিয়ে একটি বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা, ভর্তুকি ও সরকারি সেবা সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। কৃষি উৎপাদন, আধুনিক প্রযুক্তি ও কৃষিভিত্তিক উদ্ভাবন তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

সফরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় মোট ১ হাজার ৪৫৩ জন কৃষক ‘কৃষক কার্ড’-এর সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করবেন। পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করার কথাও রয়েছে।

সফর ঘিরে টাঙ্গাইল জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নানা আয়োজনও চলছে।

কৃষি খাতকে আরও আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের আশা, এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এএন

Link copied!