ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিশেষ অভিযান

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৭:০০ পিএম

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহে অনিয়ম প্রতিরোধে সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলমান এসব অভিযানে সর্বাধিক ৩ লাখ ৬৬ হাজার ১ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এদিকে, চট্টগ্রামে পৃথক অভিযানে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম জি

Link copied!