ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৭:০৮ পিএম

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ডিজেল ও জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

মঙ্গলবার থেকে এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস করছে।

অন্যদিকে, মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং এটি বুধবার দুপুরে ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে অবস্থান নিয়ে আংশিক জ্বালানি খালাস করে। পরে জেটিতে ভেড়ার পর বাকি জ্বালানি খালাস করা হয়।

এ বিষয়ে বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বহির্নোঙরে খালাস শুরু করেছে। জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ ভেড়ার কথা রয়েছে।

এএন

Link copied!