ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উন্নত ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় মির্জা আব্বাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৯:০১ পিএম

উন্নত ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত হয়েছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে আগের তুলনায় অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্র।

বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

তিনি জানান, এখন মির্জা আব্বাস সেখানে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা প্রক্রিয়া সেখানেই অব্যাহত থাকবে।

এর আগে সিঙ্গাপুরে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে। বর্তমানে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন বলে জানা গেছে।

ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এএন

Link copied!