ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ঠিকাদার

টেবিল চাপড়ানোর কারণেই সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৪১ পিএম

টেবিল চাপড়ানোর কারণেই সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট

সংসদ ভবনের শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) স্থাপন ও পরবর্তী সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাউন্ড সিস্টেমে ঘটে যাওয়া বিভ্রাট নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন। তার দাবি, সংসদের অধিবেশন কক্ষে টেবিল চাপড়ানোর কারণেই সাউন্ড সিস্টেমে সাময়িক সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, “আমরা অনেকবার চেক করেছি, সিস্টেম ঠিক ছিল। কিন্তু কানেক্টরগুলোর যদি ক্লিপ ভাঙা থাকে বা একটু লুজ থাকে, তখন এই সমস্যা হয়। অধিবেশন চলাকালে অনেক টেবিল চাপড়ানো হয়েছে। তখনই কানেক্টর লুজ হয়ে গিয়ে সমস্যা তৈরি হয়।”

তিনি আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের ভেতরের তার ও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সংস্কার কাজের সময় নেটওয়ার্ক তার পরিবর্তন করে নতুন তার বসানোর পর সমস্যার সমাধান হয় এবং সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে।

জাহিদুর রহিম জোয়ারদারের ভাষ্য অনুযায়ী, তার প্রতিষ্ঠান ১৯৯৪ সাল থেকে সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছে। ২০২৪ সালের ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত সিস্টেমের প্রাক্কলন তারাই তৈরি করে দেয়, যার ভিত্তিতে প্রায় ৪ কোটি টাকার টেন্ডার হয়।

তবে টেন্ডার প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা হিসেবে আমানত এন্টারপ্রাইজ কাজ পেলেও তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতির কারণে কমিশনিংয়ের শেষ ধাপে আবারও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড যুক্ত হয় বলে তিনি জানান।

দুদক সূত্রে জানা গেছে, সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কার প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত চলমান রয়েছে।

এএন

Link copied!