ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২৭ পিএম

বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

দেশে বিনিয়োগ ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পদ্ধতিগত জটিলতা কমিয়ে বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থা একীভূত করে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এই ছয়টি সংস্থা বিলুপ্ত করে “বিনিয়োগ উন্নয়ন সংস্থা” নামে একটি নতুন দপ্তর গঠন করা হবে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে নতুন কাঠামো বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে আইন ও নীতিমালা পর্যালোচনা, জনবল পুনর্বিন্যাস এবং নতুন অর্গানোগ্রাম প্রণয়ন। পাশাপাশি ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ‘ডি-নথি’ চালুর মাধ্যমে পুরো প্রক্রিয়াকে কাগজবিহীন করার পরিকল্পনাও রয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ব্যবসা সহজ করার সূচকে পিছিয়ে থাকার বিষয়টি আলোচনায় রয়েছে। বিনিয়োগকারীরা বিভিন্ন দপ্তরের অনুমোদন পেতে সময় ও জটিলতার অভিযোগ করে আসছেন। সরকার মনে করছে, এসব সংস্থার একীভূতকরণ হলে আমলাতান্ত্রিক জটিলতা কমবে এবং বিনিয়োগ পরিবেশ উন্নত হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়নে আইনি কাঠামো, প্রশাসনিক সমন্বয় এবং জনবল ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সরকার আশা করছে, নতুন “বিনিয়োগ উন্নয়ন সংস্থা” চালু হলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত হবে।

এএন

Link copied!