ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজ জেলা বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৯:৩১ এএম

নিজ জেলা বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী নবগঠিত দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করবেন। এছাড়া তিনি জেলাজুড়ে একাধিক উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় তিনি জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর বেলা সোয়া ১১টায় জজ আদালতের ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রী শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাবেন। সেখানে বেলা পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে আয়োজিত হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সফর শেষে সন্ধ্যার পর প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) তাঁর যাত্রাবিরতি করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!