ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০১:১১ পিএম

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সোমবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পানিসম্পদমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের একটি বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার হিসেবে জন-প্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী। তিনি পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনে জার্মানির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশের পানি সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলরিখ ক্লেপম্যান উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!