ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে ১ লাখ ২২ হাজার টন ডিজেল মজুত রয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১২:৩৯ পিএম

দেশে ১ লাখ ২২ হাজার টন ডিজেল মজুত রয়েছে

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান চাহিদা বিবেচনায় দেশে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত ছিল, যা চলমান চাহিদা অনুযায়ী পর্যাপ্ত।

ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানির সরবরাহ বা মজুত নিয়ে কোনো সংকট নেই। তবে প্রকৃত চ্যালেঞ্জ হলো চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে তৈরি হওয়া অযাচিত উদ্বেগ। তিনি আরও জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়লেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

জ্বালানির মূল্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশীয় বাজারেও তার প্রভাব পড়ছে। তবে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে সরকার সচেষ্ট রয়েছে। এ ক্ষেত্রে পরিবহন ভাড়া নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি পণ্যের দাম পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

অর্থনৈতিক প্রসঙ্গে সাম্প্রতিক ব্যাংক ঋণ বিষয়ে তিনি জানান, গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এতে কিছু আর্থিক চাপ তৈরি হলেও পরিস্থিতি এখনো ‘রেড জোন’-এ পৌঁছায়নি বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এসব ঋণ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

এছাড়া রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে নতুন পরিকল্পনার কথাও জানান তিনি। হকারদের জন্য বিকল্প হিসেবে নগরের আটটি নির্দিষ্ট স্থানে নৈশবাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে একদিকে ফুটপাত মুক্ত থাকে এবং অন্যদিকে হকারদের জীবিকা বজায় থাকে।

সাংস্কৃতিক উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া এবং ভারতের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা রয়েছে। আগামী বছরের নববর্ষের আগেই এ বিষয়ে একটি সুসংগঠিত রূপরেখা তৈরি করা হবে। পাশাপাশি পুরো বৈশাখ মাসজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতিও চলছে।

এম জি

Link copied!