ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৬:০৪ পিএম

এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না

‘ঋণখেলাপি হিসেবে আলোচিত এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপকে ঘিরে বিএনপি সরকারের সাথে কোনো রাজনৈতিক সমঝোতা হয়েছে কি না’ এ বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ প্রশ্ন উত্থাপন করেন।

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশেল মোট ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যার মধ্যে এস আলম গ্রুপের একক ঋণখেলাপির পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। অন্যদিকে জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপির পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।

তিনি প্রশ্ন রাখেন, চলতি অর্থবছরে এসব বিপুল অঙ্কের ঋণ পুনরুদ্ধারে সরকারের কী পরিকল্পনা রয়েছে এবং ঋণ পরিশোধ ছাড়াই এসব প্রতিষ্ঠানের পুনর্বহালের কোনো চেষ্টা চলছে কি না।

জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনৈতিক অবস্থানে অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। তিনি দাবি করেন, বিএনপি সরকারের সময় আর্থিক শৃঙ্খলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিংবা শেয়ারবাজার নিয়ে বড় কোনো প্রশ্ন ওঠেনি।

তিনি আরও জানান, ব্যাংক ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেগুলো অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি ঋণ পুনরুদ্ধারে সরকার-টু-সরকার (জিটুজি) উদ্যোগ ও পেশাদার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের আশা, এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বকেয়া অর্থ আদায় সম্ভব হবে।

এম জি

Link copied!