ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৬:২৯ পিএম

অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পুরোনো ছবি

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে খাওয়া-দাওয়া সম্পূর্ণরূপে অনুচিত হিসেবে বিবেচিত। অধিবেশন চলাকালে কেবল আলোচনা ও সংসদীয় কার্যক্রমই সেখানে অনুমোদিত।

মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসে লক্ষ্য করেন, একজন সংসদ সদস্য কক্ষে বসে কিছু খাচ্ছেন। বিষয়টি দেখে তিনি মাইক্রোফোনে ওই সদস্যের নাম উল্লেখ না করে জানতে চান, তিনি কী খাচ্ছেন এবং চা পান করছেন কি না।

জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এ সময় স্পিকার কিছুটা বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন, “পরে আরও কী খাবেন, গড নোজ।”

তবে টেলিভিশন ক্যামেরার ফোকাস অন্যদিকে থাকায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ অনুযায়ী অধিবেশন কক্ষ মূলত বৈঠকের জন্য নির্ধারিত। সেখানে খাবার গ্রহণের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলেও ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে, সংসদ কক্ষ কেবল আনুষ্ঠানিক বৈঠকের কাজে ব্যবহৃত হবে। ফলে খাওয়াদাওয়া এ বিধির পরিপন্থি হিসেবে বিবেচিত হয় এবং সংসদীয় রীতিতেও এটি সাধারণভাবে অনুমোদিত নয়।

এএন

Link copied!