ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংরক্ষিত নারী আসনের এমপিরা যেমন বেতন ও সুযোগ-সুবিধা পান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ১২:৪৩ পিএম

সংরক্ষিত নারী আসনের এমপিরা যেমন বেতন ও সুযোগ-সুবিধা পান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ১টি আসন। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা সরাসরি নির্বাচিতদের মতোই রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও বিভিন্ন সুবিধা ভোগ করে থাকেন।

১৯৭৩ সালের সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ অনুযায়ী এসব সুবিধা নির্ধারিত হয়, যা বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে। সর্বশেষ সংশোধন করা হয় ২০১৬ সালে।

আইন অনুযায়ী একজন সংসদ সদস্য প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন পান। এর পাশাপাশি তারা ন্যাম ভবনে আবাসন সুবিধা, পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, শুল্কমুক্ত গাড়ি আমদানি, বিমা এবং বিভিন্ন ভাতা পেয়ে থাকেন।

মাসিক ও দৈনিক ভাতা

সংসদ সদস্যরা মাসে ১৫০০ টাকা লন্ড্রি ভাতা এবং ৬ হাজার টাকা বিবিধ ব্যয় ভাতা পান, যা দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নির্ধারিত। অধিবেশন বা দায়িত্ব পালনকালে অবস্থানের ভিত্তিতে ৭৫০ টাকা দৈনিক ভাতা এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়। অধিবেশন ও কমিটির সভায় উপস্থিতির জন্য প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়।

যাতায়াত সুবিধা

সংসদ সদস্যরা বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা পান। রেল, বিমান ও নৌপথে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড়গুণ ভাতা দেওয়া হয়। সড়কপথে কিলোমিটার অনুযায়ী ভাতা নির্ধারিত আছে।

গাড়ি আমদানি সুবিধা

মেয়াদকালে একজন সংসদ সদস্য শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন। পাঁচ বছর পর একই সুবিধায় আরেকটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে।

চিকিৎসা সুবিধা

সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতাও প্রদান করা হয়।

বিমা ও অনুদান

সংসদ সদস্যদের জন্য ১০ লাখ টাকার সরকারি বিমা সুবিধা রয়েছে, যা দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে কার্যকর হয়। এছাড়া বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ থাকে।

টেলিফোন সুবিধা

সংসদ সদস্যদের বাসভবনে একটি সরকারি টেলিফোন সংযোগ থাকে। পাশাপাশি মাসে ৭ হাজার ৮০০ টাকা টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ প্রদান করা হয়।

এম জি

Link copied!