ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী

জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৫:০০ পিএম

জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর যানবাহনের ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে ২ দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর একটি পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘জ্বালানি সংকট’ ও ‘রেশনিং’ প্রসঙ্গ উত্থাপন করা হয়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, রাতে পুলিশের টহল কমে যাওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকার বিষয়টি আগেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তিনি জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর ওপর থেকে জ্বালানি ব্যবহারের যে সীমাবদ্ধতা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়টি পরিষ্কার করা হয়েছে। আশা করি, এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি আর হবে না।

এম জি

Link copied!