ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সেতুমন্ত্রী

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সমীক্ষা চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৭:২৪ পিএম

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সমীক্ষা চলছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

আগামী ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বর্তমানে এ সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে সেতুমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উন্দিন আহমদ।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ” প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুত প্রকল্প। বিদ্যমান যমুনা সেতু ৪ লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে যমুনা নদীর ওপর একটি বিকল্প সেতু নির্মাণ প্রয়োজন।

তিনি আরও জানান, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

সম্ভাব্য অ্যালাইনমেন্ট হিসেবে তিনটি বিকল্প বিবেচনায় রয়েছে—

ক) বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যমুনা নদীর ওপর সেতু
খ) গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত সেতু
গ) অথবা অন্য কোনো উপযুক্ত করিডোর

সম্ভাব্যতা সমীক্ষা শেষে সেতুর চূড়ান্ত অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হবে বলে জানানো হয়।

এম জি

Link copied!