ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরগুলোতে সতর্কতা জারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৮:১৫ এএম

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরগুলোতে সতর্কতা জারি
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এদিকে এর আগের দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া আরেকটি সতর্কবার্তায় জানানো হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে আরও শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই মাত্রা ছাড়িয়ে অতি ভারী বর্ষণও হতে পারে। ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বসবাসকারী মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের ভেতরে বজ্রমেঘ তৈরির প্রবণতা এখনো সক্রিয় থাকায় এই বিরূপ আবহাওয়া পরিস্থিতি আরও কিছু সময় ধরে চলতে পারে।

এএন

Link copied!