ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

মে মাসের মধ্যেই হামের প্রকোপ শূন্যে নামতে পারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১২:১৩ পিএম

মে মাসের মধ্যেই হামের প্রকোপ শূন্যে নামতে পারে
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মে মাসের মধ্যেই হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বা একেবারে শূন্যের কোঠায় নেমে আসতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম ও ডেঙ্গুসহ সংক্রামক রোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। আসন্ন বাজেটের মাধ্যমে স্বাস্থ্যখাতের সক্ষমতা আরও জোরদার করা হবে। 

তিনি আরও জানান, ভ্যাকসিন কিংবা প্রয়োজনীয় জনবল, কোনো কিছুরই ঘাটতি নেই। তবে নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে সেই অর্থের যথাযথ ব্যবহার হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, যক্ষ্মাসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ মার্কিন ডলার মূল্যের জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের টিবি ওষুধ হস্তান্তর করেন।

এম জি

Link copied!