ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিরোধীদলের আপত্তির মুখে সংসদে ২ বিল পাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০২:৩৩ পিএম

বিরোধীদলের আপত্তির মুখে সংসদে ২ বিল পাস

বিরোধীদলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে সকালে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্থাপনের সময় বিরোধীদলের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও কণ্ঠভোটে উভয় বিলই পাস হয়।

সংশোধিত আইন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান ৬৫ বছর বয়সসীমা সংক্রান্ত অযোগ্যতার বিধান বাতিল করা হয়েছে। আগে কোনো ব্যক্তি ৬৫ বছর পূর্ণ করলে তিনি এ পদে নিয়োগ বা বহাল থাকতে পারতেন না।

অন্যদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনে থাকা ৬৭ বছর বয়সসীমার বিধানও সংশোধনের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। আগে এই বয়স পূর্ণ হলে চেয়ারম্যান বা সদস্য পদে থাকা যেত না।

দুটি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার সুযোগ বাড়াতেই আইনগুলো আধুনিক ও সময়োপযোগী করা হয়েছে।

এম জি
 

Link copied!