ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী 

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০২:১১ পিএম

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার যেমন গণমাধ্যমের ওপর কতৃত্ব প্রকাশ করতে চায়, তেমন মালিকপক্ষও গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে।

শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, একদিকে সরকার যেমন গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে, অন্যদিকে গণমাধ্যমের মালিকপক্ষও নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করছে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও কার্যকারিতা দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে সরকার ও মালিকপক্ষ-দুই পক্ষের মধ্যেই একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করা জরুরি। এ বিষয়ে পত্রিকার মালিকদের একটি সুস্পষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে সরকার নিজেদের সক্ষমতা প্রমাণের চেষ্টা করছে। নতুন সমস্যার জন্য নতুন সমাধান প্রয়োজন, আর সেই সমাধানে বুদ্ধিদীপ্ত কৌশল গ্রহণ করা জরুরি, যেখানে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

তিনি আরও বলেন, তরুণরাই ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই সাংবাদিকতা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়কে একটি কার্যকর স্টেকহোল্ডার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে একটি স্বাধীন গণমাধ্যম সূচক চালুর প্রস্তাবও উঠে আসে। একইসঙ্গে উল্লেখ করা হয়, ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।

এম জি

Link copied!