ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:২৯ এএম

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের উদ্বোধন অনুষ্ঠানে এক অনন্য দৃশ্য দেখা গেছে। সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ দফতর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওয়ানা দেন। সচিবালয় থেকে মিলনায়তনের দূরত্ব খুব বেশি না হলেও, প্রধানমন্ত্রীর এই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রাস্তার দু’পাশে ভিড় করে দাঁড়িয়েছিলেন সাধারণ নাগরিক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীকে দেখে তারা উষ্ণ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নাড়িয়ে তাদের অভিবাদনের জবাব দেন এবং মাঝে মাঝে থেমে কারও সঙ্গে কুশল বিনিময় করেন।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী মিলনায়তনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এই চার দিনব্যাপী ডিসি সম্মেলনে দেশের সব জেলা প্রশাসক ও জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, জেলা পর্যায়ের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবা প্রদানে গতিশীলতা আনা এবং স্থানীয় সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সাধারণ মানুষের কাছাকাছি আসার ঘটনাকে অনেকেই ইতিবাচক ও জনবান্ধব বলে মনে করছেন।

এএন
 

Link copied!