ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৯:৪৪ এএম

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের কফিন দেখে বিমানবন্দরে উপস্থিত পরিবার ও স্বজনদের মধ্যে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার সেখানে একটি স্থানীয় ইসলামি সোসাইটিতে তাঁর জানাজা সম্পন্ন হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ও সহপাঠীরা অংশ নেন।

২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নামে আরও এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হন।

দীর্ঘ অনুসন্ধানের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর কয়েকদিন পর একই এলাকা থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিতাংশও উদ্ধার করা হয়।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথি অনুসারে, লিমনের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে বর্তমানে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

মেধাবী এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে দেশ-বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিমানবন্দর থেকে লিমনের মরদেহ গ্রহণ করে দাফনের উদ্দেশ্যে তাঁর গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন স্বজনরা।

জেএইচআর

Link copied!