ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৯:৪১ পিএম

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনো অবস্থাতেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঈদুল আজহার সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই সড়কের ওপর হাট বসানো যাবে না। পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নৌপথে যাত্রী চলাচল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ফেরিঘাটে যাত্রী পরিবহনে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে বাস থেকে যাত্রী নামিয়ে তারপর ফেরিতে ওঠানো ও নামানোর ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিং থাকবে। কোনো চালকের অবহেলা প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।

সড়ক দুর্ঘটনা কমাতে এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়কের পাশে থাকা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেখানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সরঞ্জাম নিশ্চিত করতে সিভিল সার্জনের নেতৃত্বে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে ঈদের অন্তত সাত দিন আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ রাখতে সাত দিন আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হবে। এই সেলের মাধ্যমে মহাসড়কের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং জেলা পর্যায়ের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

চামড়া শিল্পের সুরক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে নতুন নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পর প্রথম সাত দিন রাজধানীতে বাইরে থেকে কোনো চামড়া প্রবেশ করতে পারবে না। স্থানীয় পর্যায়েই চামড়া সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।

এছাড়া মাদ্রাসা ও এতিমখানার সংশ্লিষ্টদের জন্য চামড়া সংগ্রহ ও বৈজ্ঞানিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোরবানির বর্জ্য সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে অপসারণ নিশ্চিত করতে হবে।

উক্ত বৈঠকে স্থানীয় সরকার, বাণিজ্য, ধর্ম এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীসহ দুই সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!