ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মাহদী আমিন

দক্ষতার সাথে জ্বালানি সংকট সামাল দিয়েছে সরকার 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ১২:৪৯ পিএম

দক্ষতার সাথে জ্বালানি সংকট সামাল দিয়েছে সরকার 

বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রিত রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কিছু সংকট থাকলেও সরকার দক্ষ কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে।

বুধবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) এই সংলাপের আয়োজন করে।

মাহদী আমিন বলেন, জ্বালানি খাতে সংকট মোকাবিলায় সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষি ও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর ফলে বর্তমানে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার প্রতিটি পরিস্থিতিকে সম্ভাবনায় রূপান্তর করার চেষ্টা করছে এবং দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের ভিত্তি জনগণের ওপর প্রতিষ্ঠিত। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে, যা তিনি ‘নজিরবিহীন উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন।

সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর একটি প্রাণবন্ত সংসদ গঠিত হয়েছে, যেখানে সরকার ও বিরোধী দল উন্মুক্ত আলোচনায় অংশ নিচ্ছে এবং জনগণের সমস্যার সমাধানে গঠনমূলক বিতর্ক হচ্ছে। এ ধরনের রাজনৈতিক সহাবস্থান ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি মনে করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মাহদী আমিন বলেন, দেশে বর্তমানে স্থিতিশীলতা বজায় রয়েছে এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিফলন দেখা যাচ্ছে। মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন ঘটছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে সহাবস্থান, মানবাধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তিতে গড়ে ওঠা একটি রাষ্ট্র। অপপ্রচারকে ‘অপরাজনীতি’ আখ্যা দিয়ে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এম জি

Link copied!