ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অবশেষে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০৮:৫৪ এএম

অবশেষে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট
‘এমটি নিনেমিয়া’ থেকে তেল খালাস শুরু (সংগৃহীত ছবি)

‘এমটি নিনেমিয়া’ জাহাজের মাধ্যমে সৌদি আরব থেকে আসা এক লক্ষ লিটার ক্রুড অয়েল খালাস বা লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। বুধবার আনুমানিক রাত ১০টায় কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করা জাহাজটি থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক রাত ১০টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছে নোঙর করে।

জাহাজটি থেকে ক্রড অয়েল খালাসের কাজে ব্যবহার করা হচ্ছে ছয়টি লাইটার জাহাজ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানিয়েছেন বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট বৃহস্পতিবার  থেকে পুনরায় চালু করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন দেশের একমাত্র পেট্রোলিয়াম শোধনাগার হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। প্রতিষ্ঠানটিতে পরিশোধনের জন্য প্রয়োজনীয় শতভাগ ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়।

বাংলাদেশ সরকার জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড অয়েল আমদানি করে থাকে। আমদানি করা পুরো ক্রুড পরিবহনের দায়িত্ব পালন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

বর্তমানে এসব ক্রুড পরিবহনের জন্য আমেরিকান প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি থেকে চার্টার ভিত্তিতে জাহাজ ভাড়া নিচ্ছে বিএসসি।

এএন

Link copied!