ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০৮:২৩ পিএম

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ৪টি জেলার মধ্যে ৫টি নতুন উপজেলা গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুনভাবে গঠিত হতে যাওয়া উপজেলাগুলো হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’, এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজলভ্য করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব নতুন প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এম জি

Link copied!