ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আজ বিশ্ব মা দিবস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ১০:০৭ এএম

আজ বিশ্ব মা দিবস

মা- একটি ছোট শব্দ, অথচ এর গভীরতা অসীম। ভালোবাসা, ত্যাগ, মমতা আর নিঃস্বার্থ স্নেহের সবচেয়ে বড় প্রতীক এই ‘মা’। সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে যিনি ছায়ার মতো পাশে থাকেন, সেই মাকে সম্মান জানাতেই আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ১০ মে পালিত হচ্ছে মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

মা দিবসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে স্বীকৃতি দেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে।

সন্তানের জীবনে মায়ের ভূমিকা শুধু জন্মদাত্রী হিসেবে নয়, একজন পথপ্রদর্শক ও নির্ভরতার জায়গা হিসেবেও গুরুত্বপূর্ণ। শিশুর প্রথম শিক্ষা, প্রথম ভালোবাসা ও প্রথম নিরাপত্তাবোধ আসে মায়ের কাছ থেকেই।

দিবসটি উপলক্ষে অনেকে মাকে ফুল, উপহার বা শুভেচ্ছা দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মাকে নিয়ে স্মৃতিচারণ ও আবেগঘন নানা পোস্ট। পরিবারে পরিবারে আয়োজন করা হচ্ছে ছোট ছোট উদযাপন।

তবে অনেকের মতে, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনের যত্ন, সম্মান ও পাশে থাকাই একজন মায়ের জন্য সবচেয়ে বড় উপহার।

এএন

Link copied!