ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদরাসা শিক্ষকরা ঈদ বোনাস পাবেন কবে?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৬, ০২:৫৮ এএম

মাদরাসা শিক্ষকরা ঈদ বোনাস পাবেন কবে?

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যেই ঈদ বোনাস পেতে পারেন বলে জানা গেছে।

রোববার ১০ মে মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। অধিদপ্তর সূত্র জানায়, ইতিমধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়েছে, তবে ঈদ বোনাস এখনো প্রদান করা হয়নি।

অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ঈদ বোনাসের প্রস্তাবিত ফাইলটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, ফাইল পাঠানোর পর সাধারণত পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় করা হয়। সেই হিসাব অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই বোনাস ছাড় হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি, ফাজিল পর্যায়ের ৯৯৩টি এবং কামিল পর্যায়ের ১৮৪টি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

Link copied!