ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ডিসি ফরিদা

গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৩, ২০২৬, ০৫:৫১ পিএম

গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন

ঢাকা জেলার জেলা প্রশাসকের কার্যালয় নিয়মিতভাবে গণশুনানির আয়োজন করছে, যেখানে সাধারণ জনগণের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধান দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এই গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, প্রতি বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমি সংক্রান্ত জটিলতা, নামজারি, সনদ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন। আমরা সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছি। জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে।

ফরিদা খানম বলেন, “গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সাধারণ মানুষ যাতে সহজে তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন এবং দ্রুত প্রতিকার পান, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে। একটি মানবিক, সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এএন

Link copied!