ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদে ছুটি মিলছে না যাদের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৫:৩২ পিএম

ঈদে ছুটি মিলছে না যাদের

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।

জরুরি পরিষেবাসংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগ। এসব খাতের সঙ্গে সম্পৃক্ত যানবাহন ও কর্মীরাও ছুটি পাবেন না।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

সরকার জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম জি

Link copied!