ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মে মাসে তেল নিয়ে চট্টগ্রাম এসেছে ১৪ জাহাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ১১:৫৫ পিএম

মে মাসে তেল নিয়ে চট্টগ্রাম এসেছে ১৪ জাহাজ

জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৪টি তেলবাহী জাহাজ এসেছে। এ মাসে আরও পাঁচটি জাহাজ আসার কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, এই ১৯টি জাহাজে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট জ্বালানি, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস তেল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, এখন পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ দেশে এসেছে। মে মাসের বাকি সময়ের মধ্যে আরও পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।

তিনি জানান, আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী মোট ১৬টি জাহাজ নিশ্চিত করা হয়েছে।

জাহিদ হোসাইন বলেন, দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করছে। আজও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসি জানিয়েছে, চলতি মাসে ডিজেল, জেট জ্বালানি, অকটেন ও অপরিশোধিত তেলবাহী বিভিন্ন জাহাজ চট্টগ্রামে এসেছে। জ্বালানি তেল আমদানি সরকার ও বিপিসির ধারাবাহিক কার্যক্রমের অংশ।

প্রতিষ্ঠানটি আরও জানায়, আগামী জুন মাসের জন্যও ১৬টি জাহাজ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।

এদিকে ‘এমটি ফসিল’ নামে একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অপরিশোধিত তেলবাহী জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

এম জি

Link copied!