ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বদিউল আলম

রাজা বদলায়, জনগণের ভাগ্য বদলায় না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৫:৫৯ পিএম

রাজা বদলায়, জনগণের ভাগ্য বদলায় না

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে সরকার ও ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের বাস্তব অবস্থার তেমন পরিবর্তন ঘটে না। তার মতে, যারা ক্ষমতায় আসেন তারা পুরোনো রাজনৈতিক কাঠামো ও একই ধরনের শাসনব্যবস্থার ধারাবাহিকতাই বজায় রাখেন। ফলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন অধরাই থেকে যায়।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, দেশে যে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো দীর্ঘদিন ধরে টিকে আছে, সেটি পরিবর্তনের ক্ষেত্রে ক্ষমতাসীনদের মধ্যে অনীহা দেখা যায়। অথচ জনগণের জীবনমানের প্রকৃত উন্নয়নের জন্য কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি।

নির্বাচন ও সংবিধান প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, সংবিধানের কথা বারবার বলা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই সেই সংবিধান অনুযায়ী কাজ হয় না। তার ভাষ্য, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই শেষ পর্যন্ত কার্যকর হয় এবং জনগণ গণভোটের মাধ্যমে যে মতামত দেয়, সেটি বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন না করে প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা পরিচালনা করা হলে তা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

দলীয় সরকারের অধীনে নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের নির্বাচনের ফলাফল ও প্রভাব সম্পর্কে জানতে প্রতিবেশী ভারতের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া যেতে পারে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সুজন সম্পাদক বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে তিনি মনে করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা ও আন্দোলনের আকাঙ্ক্ষা নতুন সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং বর্তমান সংসদ সেই লক্ষ্য পূরণে সফল হবে।

এম জি

Link copied!